চট্টগ্রাম সোমবার, ২২ জুন, ২০২৬

নিউজিল্যান্ডকে হারিয়ে শীর্ষে সালাহ’র মিশর

স্পোর্টস ডেস্ক

২২ জুন, ২০২৬ | ৯:১৮ পূর্বাহ্ণ

চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে গ্রুপ জি। ২২ জুন সোমবার সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে মোহামেদ সালাহ’র মিশর ৩-১ গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে নক-আউটের পথে শক্ত অবস্থানে পৌছে যায়। শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও ম্যাচ শেষে জয়ের হাসি ছিল মিশর সমর্থকদের। এই জয়ে জি গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মিশর। গোলগড়ে সমান ২ পয়েন্ট করে নিয়েও ইরান ২ ও বেলজিয়াম তিনে অবস্থান করছে। অন্যদিকে নিউজিল্যান্ডের ভান্ডারে সর্বশেষ হারে মাত্র ১ পয়েন্ট, টেবিলে অবস্থান ৪ নম্বরে। মিশর নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল। অন্যদিকে ২১ জুন মধ্যরাতে বেলজিয়াম নিজেদের দ্বিতীয় ম্যাচের ইরানের সাথে ড্র করে। এর আগে ইরান ২-২ গোলে ড্র করেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
কানাডার ভ্যাঙ্কুভারে ম্যাচের ১৫ মিনিটেই ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। মুলত. রক্ষনের ফুটবলার হলেও দারুণ দক্ষতায় গোলটি করেন তিনি। এই এক গোলেই শেষ হয় প্রথমার্ধ। এ অর্ধে মিশর চেষ্টা করলেও সমতায় ফিরতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে কাংখিত গোলটি পায় মিশর। শক্তিশালী হেড-এ লক্ষ্যভেদ করেন মোস্তফা জিকো। গোছালো ফুটবলে ৬৭ মিনিটে লিড পেয়ে যায় মিশর। দলের অন্যতম তারকা মোহামেদ সালাহ অসাধারণ নৈপুন্যে নিউজিল্যান্ডের জাল কাঁপান। গোলটির এসিস্টে ছিলেন মোস্তফা জিকো। ম্যাচের শুরুতে নিউজিল্যান্ড আধিপত্য দেখালেও সালাহ’রা ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয়। তারই পথ ধরে পিছিয়ে পড়েও খেলায় ফিরে আসা। শেষ পর্যন্ত ৮২ মিনিটে ত্রেজেগের আরেকটি গোলে মিশর পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই ফিরে। ম্যাচে ৫৬ ভাগ সময় বল নিয়ন্ত্রনে রেখে প্রতিপক্ষের পোস্টে ৭টি শটে ৩ গোল আদায় করে মিশর। এই পরিসংখ্যান নিউজিল্যান্ডের জন্য ছিল ৪৪ ভাগ, ৫ শট ও এক সাফল্য।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট