বাংলাদেশের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য তথা সেভেন সিস্টার্সের সঙ্গে সংযোগ গড়ে তুলতে চায় জাপান। মূলত বঙ্গোপসাগরীয় অঞ্চলকে যুক্ত করে শিল্প ও বাণিজ্যিক প্রসার বাড়াতে এ পরিকল্পনা করছে টোকিও। টোকিওভিত্তিক কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে সামনে রেখে জাপান একটি বিশেষ শিল্প প্রক্রিয়াকরণ শৃঙ্খল বা ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইন গড়ে তোলার পরিকল্পনা করছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন […]