চট্টগ্রামের ফটিকছড়িতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ফেনী নদীতে ডুবে সাইমন (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নের পানুয়া এলাকার অফিসটিলা সীমান্তসংলগ্ন ফেনী নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমন বাগানবাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের করালিয়া তাকিয়া ইসলামপুর এলাকার বাসিন্দা সাদেক মিয়ার ছেলে, স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা বন্ধ থাকায় মঙ্গলবার দুপুরে কয়েকজন বন্ধুকে নিয়ে ফেনী নদীর পানুয়া এলাকায় ঘুরতে যায় সাইমন। একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে […]