মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির তায়েফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, সৌদি আরবের তায়েফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার চালানো এই […]