অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। গতকাল বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক পত্রের মাধ্যমে এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে এটা কার্যকর হয়েছে। পত্র অনুযায়ী, অক্টোবরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রল ১৬০ টাকা ও কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে। এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম […]