চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে শান্তি পরিবহনের বাসে অভিযান, পিস্তলসহ গ্রেপ্তার দুই

মিরসরাইয়ে শান্তি পরিবহনের বাসে অভিযান, পিস্তলসহ গ্রেপ্তার দুই

মিরসরাই সংবাদদাতা

২১ নভেম্বর, ২০২৬ | ৭:৫৯ অপরাহ্ণ

মিরসরাইয়ে শান্তি পরিবহনের বাসে অভিযান চালিয়ে জাপানি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় শান্তি পরিবহনের বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনী জেলার সালাহউদ্দিন আকবর (৪৪) ও ইবনে জাহিদ (৩৪)। এ সময় তাদের কাছ থেকে ১টি জাপানি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।

পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় ওই বাসে অভিযান চালায় পুলিশ। অভিযানে বাসের যাত্রীবেশে থাকা সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদকে গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, অস্ত্র চালান চক্রের মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট