চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে নিখোঁজের দুইদিন পর মো. আবদুল নূর তুষার (২২) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় স্থানীয়দের খবরে পুলিশ বায়েজিদ এলাকার খন্দকিয়া-যুগীরহাট সংযোগ সড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তুষার বায়েজিদ বোস্তামী থানার ২ নম্বর ওয়ার্ডের মধ্যম কুলগাঁও ওয়াজীর বাপের বাড়ির মো. শামসুল আলমের ছেলে। স্বজনরা জানান, গত ২৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে অটোরিকশা মালিক বেলাল হোসেনের সাথে থাকার পর থেকেই তুষার নিখোঁজ হন। সম্ভাব্য সব জায়গায় […]