মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হামিদ হোসেন সুন্দরী (৪০) নামে এক রোহিঙ্গা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন পালংখালী বিওপির এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত হামিদ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত কালাম হোসেনের ছেলে। বিজিবি ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, সীমান্তসংলগ্ন এলাকায় হঠাৎ একটি বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে জানা যায়, মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক গুরুতর আহত হন। ঘটনার পর আহত অবস্থায় তাকে দ্রুত […]