একসময় চট্টগ্রামের সকাল ছিল অনেকটাই অন্যরকম। ভোর হতে না হতেই নগরবাসী কর্মস্থলের উদ্দেশে বেরিয়ে পড়তেন। তখনও শহর ছিল ব্যস্ত, তখনও ছিল জনজট, যানজট ও নানা নাগরিক সমস্যা। কিন্তু দিনের শুরুতে রাস্তা ও ফুটপাতের পরিচ্ছন্নতা নিয়ে আজকের মতো এতটা হতাশা ছিল না। রাতের আবর্জনা সরিয়ে ভোরের শহরকে দিনের জন্য প্রস্তুত করার একটি নিয়মিত ব্যবস্থা ছিল-অন্তত তার দৃশ্যমানতা ছিল। নব্বই দশকের শুরুর দিকের সেই চিত্র অনেকটাই এখন বদলে গেছে। ভোরের আলো ফুটতেই নগরের বিভিন্ন সড়ক ও ফুটপাতে চোখে পড়ে জমে থাকা […]