চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শনিবার (৩ অক্টোবর) দ্বাদশ দিনে গড়িয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চুয়েটের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, শুক্রবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা নিয়ে যে […]