চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন

অনলাইন ডেস্ক

৯ নভেম্বর, ২০২৬ | ১০:২৯ অপরাহ্ণ

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর সাড়ে ১১ পোস্ট অফিসের সামনে বসুমতি পরিবহন নামে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানিয়েছেন, রাত সাড়ে ৯টায় দুর্বৃত্তরা মিরপুর সাড়ে ১১-এর পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে থাকা বসুমতি নামে একটি বাসে অগ্নিসংযোগ করেছেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে কে বা কারা এটি ঘটিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট