কোন প্রকার বৈজ্ঞানিক পরীক্ষা ব্যতীত আমদানিকৃত পণ্য দেশীয় বাজারে মিথ্যা তথ্য ও চটকদার বিজ্ঞাপন দিয়ে দ্রুত ওজন কমানোর ভেজাল পণ্য বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে ৪ লাখ জরিমানা করেছে আদালত। রবিবার ( ২৯ নভেম্বর) বিশুদ্ধ খাদ্য আদালত চট্টগ্রাম মহানগরে দায়েরকৃত দুটি মামলায় ২ প্রতিষ্ঠানের অভিযুক্ত আসামিগণ আদালতে উপস্থিত হয়ে দোষ স্বীকারপূর্বক জবানবন্দি প্রদান করায় আদালত ২ লাখ করে মোট ৪ লাখ টাকা জরিমানা আরোপ করেন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম জানান, গত ২৭ সেপ্টেম্বর নাসিরাবাদে আফমি প্লাজার ২০৮ নং দোকানেরজান্নাতুল ফেরদাউস (সোনিয়া) ও মুনিম খান সুফলকে বিবাদী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে Stynique by Sonia, Soshus world by Sonia, Soshus world by Sonia2.0 নামের প্রতিষ্ঠানের মালিকপক্ষ কোন প্রকার বৈজ্ঞানিক পরীক্ষা ব্যতীত আমদানিকৃত পণ্য দেশীয় বাজারেমিথ্যা ও চটকদার বিজ্ঞাপন দিয়ে দ্রুত ওজন কমানো ও স্লিম হওয়ার MIKEO FIBER XS মোড়কে ভেজাল পণ্য বিক্রির দায়ে আদালতে মামলা (নং ৩৮/২৬) করা হয়।
অপর দিকে একই অভিযোগে জালালগঞ্জ চট্টগ্রামের Dias castle নামের প্রতিষ্ঠানের মালিকপক্ষ নিপন বড়ুয়া ও দিয়া বড়ুয়ার বিরুদ্ধে MIKEO FIBER XS মোড়কে স্লিমিং এবডোমিন জাতীয় পণ্য বিক্রির দায়ে ২৭ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করা হয়। আজ রবিবার আসামিরা আদালতে উপস্থিত হয়ে দোষ স্বীকারপূর্বক জবানবন্দি প্রদান করায় আদালত ২ লাখ করে মোট ৪ লাখ টাকা জরিমানা আরোপ করেন।
পূর্বকোণ/আরআর


















