কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা হাসিনা মহিউদ্দিনকেও গ্রেপ্তারে অভিযান জলছে। একই জায়গা থেকে এরআগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও নওফেলের ভগ্নিপতি ড. সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার অভিযান শুরু করে পুলিশ।
হাসিনা মহিউদ্দিন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী এবং সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের মা।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। তবে কোন মামলায় ড. সেলিমকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।
পূর্বকোণ/আরআর


















