চট্টগ্রাম মহানগরীতে বকেয়া গৃহকর ও ট্রেড লাইসেন্স ফির ওপর শতভাগ সারচার্জ মওকুফ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ সুবিধা পাবেন করদাতা ও ব্যবসায়ীরা।
রবিবার (৮ নভেম্বর) চসিকের রাজস্ব বিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে বকেয়াসহ হালনাগাদ গৃহকর ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধ করলে কোনো সারচার্জ দিতে হবে না। এ সুবিধা গ্রহণের জন্য সংশ্লিষ্ট করদাতা ও ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়েছে চসিক।
নগরবাসীকে সময়মতো কর পরিশোধে উৎসাহিত করা এবং সিটি করপোরেশনের রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্বকোণ/আরআর




















