চট্টগ্রাম বুধবার, ০১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

কোতোয়ালীতে ডাকাতি প্রস্তুতির মামলায় চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

কোতোয়ালীতে ডাকাতি প্রস্তুতির মামলায় চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১ জুলাই, ২০২৬ | ১০:০৬ অপরাহ্ণ

কোতোয়ালীতে ডাকাতি প্রস্তুতির মামলায় চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর।

 

গ্রেপ্তাররা হলেন-  মেহেদী হাসান (২০),  সাগর (১৯), অন্তর (২৩), সাহাব উদ্দিন (৩০), মো. রাকিব (২০), মো. রাসেল (২৭),  ফয়সাল (২৬), ইমন (২৩)।

 

পুলিশ জানায়, আসামিরা রিয়াজ উদ্দিন বাজার, ফলমন্ডী, নিউ মার্কেট এলাকায় আগত ব্যবসায়ী ও পথচারীদের র্টাগেট করে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হয়েছে বলে স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, মাদক ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট