চট্টগ্রাম বুধবার, ০১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষায় বসছে প্রায় ১ লাখ শিক্ষার্থী

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষায় বসছে প্রায় ১ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

১ জুলাই, ২০২৬ | ১২:৩৪ অপরাহ্ণ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ৯৯ হাজার ছয়শ ৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

 

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় মোট ১১৪টি কেন্দ্রে ২৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।

 

বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার নয়শ ৩ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার দুইশ ৩৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১ হাজার পাঁচশ ৩৯ জন এবং গার্হস্থ্য বিজ্ঞান বিভাগে ৮ জন পরীক্ষার্থী রয়েছে।

 

জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী, চট্টগ্রাম মহানগরে ৩৬ হাজার ৬৮৩ জন, চট্টগ্রাম জেলায় ৭০ হাজার ৯৭৪ জন, কক্সবাজারে ১২ হাজার ২৫৫ জন, রাঙামাটিতে পাঁচ হাজার ৪৩৯ জন, খাগড়াছড়িতে সাত হাজার ৩৫৩ জন এবং বান্দরবানে তিন হাজার ৬৬৭ জন পরীক্ষার্থী অংশ নেবে।

 

অন্যদিকে, জেলাভিত্তিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা হলো চট্টগ্রাম মহানগরে ২৬টি, চট্টগ্রাম জেলায় ৬৮টি, কক্সবাজারে ১৮টি, রাঙামাটিতে ১০টি, খাগড়াছড়িতে ১০টি এবং বান্দরবানে আটটি।

 

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

 

এদিকে, পরীক্ষা চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরীর সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট