চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সর্বশেষ:

অক্সিজেন মোড়ে ২০ দোকান উচ্ছেদ করলো চসিক

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২৬ | ৮:২৮ অপরাহ্ণ

নগরীর অক্সিজেন মোড়ে সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফুটপাতের উপর ফ্রিজ মেরামত করা ও ঝুঁকিপূর্ণভাবে হোটেলের গ্যাসের চুলা রাখার অপরাধে তিন ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয় । আজ মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এই অভিযান পরিচালনা করেন।

 

চসিক জানায়, সড়ক ও ফুটপাত দখল করে কোন প্রকার অস্থায়ী বা স্থায়ী দোকান বসানো যাবে না। এছাড়া দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ফুটপাতে রেখে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/সিজান/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট