চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সর্বশেষ:

পতেঙ্গায় অর্ধকোটি টাকার বিদেশি মদ-সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২৬ | ৭:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের পতেঙ্গায় বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ ও  সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

তিনি বলেন, পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় গতকাল সোমবার রাত ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালানো হয়। উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ হতে অবৈধভাবে খালাসকৃত প্রায় ৫৩ লক্ষ ৬১ হাজার টাকা মূল্যের ১ হাজার ৭৬৫ ক্যান বিদেশি বিয়ার, ৭৪ বোতল ভদকা, ৮৮ বোতল হুইস্কি ও ৪ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। এ সময় মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট