চট্টগ্রাম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

বিশ্ব এতিম দিবসে আনন্দে মাতলো দেড়শ অনাথ শিশু

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২৬ | ১২:০২ অপরাহ্ণ

‘বিশ্ব এতিম দিবস’ উপলক্ষে গতকাল সোমবার নগরের বায়েজিদ লিংক রোডের পাশে অবস্থিত জালালাবাদ তালিমুল কোরআন এতিমখানার শিশুদের নিয়ে শোভাযাত্রা ও দুপুরের খাবারের আয়োজন করে স্মাইল বাংলাদেশ ও আবাম ফাউন্ডেশন। দিনটি ঘিরে মা-বাবাহীন প্রায় দেড়শ অনাথ শিশু মেতে উঠে আনন্দে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মাইল বাংলাদেশের পরিচালক নজরুল ইসলাম জয়, আবাম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাশেদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মহিম মিজান, ডেন্টিস্ট রহিম উল্লাহ, মাওলানা মো. হোসাইন, আব্দুল মান্নান এবং মো. ইমন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এতিম শিশুদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ২০ এপ্রিল বিশ্ব এতিম দিবস হিসেবে বিশ্বব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। সমাজের সবচেয়ে অবহেলিত ও সুবিধাবঞ্চিত এই শিশুদের যথাযথ শিক্ষা ও সহায়তা নিশ্চিত করা গেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখতে পারবে।

এতিম শিশুদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান বক্তারা। তারা বলেন, ‘সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারের সম্মিলিত সহযোগিতায় এতিম শিশুদের জীবনমান সহজেই পরিবর্তন করা সম্ভব।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট