চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নৌকা উল্টে মো. সোলেমান (২০) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮টায় উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় কর্ণফুলী নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ সোলেমান পূর্ব সরফভাটা লোকমান মিস্ত্রীর বাড়ি এলাকার বদিউল আলমের ছেলে। নিখোঁজের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সোলেমান ও তার বড় ভাই আব্দুল হালিম ডিঙি নৌকা নিয়ে নদীতে স্রোতে ভেসে আসা লাকড়ি ধরতে যান। এ সময় নদীর তীব্র স্রোতের মুখে পড়ে তাদের নৌকাটি দ্রুত উল্টে যায়। […]