পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগ। শুক্রবার (২৯ মার্চ) বিকালে সীতাকুণ্ড থানাধীন ১০ নম্বর জঙ্গল ছলিমপুরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের সৌজন্যে এ ইফতার বিতরণ করা হয়। এ সময় প্রায় দুই শতাধিক অসহায় দুঃস্থ মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়। এ বিষয়ে ১০ নম্বর সলিমপুর ইউনিয়ন ১ নম্বর সাংগঠনিক ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান মল্লিক বলেন, দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধিতে মানুষ যেখানে দিশেহারা অবস্থায় রয়েছে, […]