উত্তর পাহাড়তলীর লেকসিটি আবাসিক সংলগ্ন এলাকায় কাউন্সিলর জহুরুল আলম জসিমের আরিবাহ ডেইরি ফার্ম থেকে লুট হয়ে যাওয়া ৭টি গরু উদ্ধার করে মালিককে ফেরত দেয়া হয়েছে। গতকাল বুধবার বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত মোস্তফা হাকিম কলেজের কয়েকজন ছাত্র উত্তর কাট্টলী থেকে গরুগুলো উদ্ধার করেন। পরে ছাত্ররা এ বিষয়ে ফোন করে সেনাবাহিনীর সহায়তা চাইলে তারা প্রকৃত মালিককে গরুগুলো বুঝিয়ে দিতে বলেন। ছাত্ররা উদ্ধারকৃত গরুগুলো কলেজ প্রাঙ্গণে এনে অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের কাছে বুঝিয়ে দেন। পরে নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম চৌধুরীর তত্ত্বাবধানে কলেজের […]