চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার বহুল আলোচিত মোহাম্মদ সাকিব (২৩) প্রকাশ্য হত্যা মামলার মূল আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে নগরী, চট্টগ্রাম জেলা এবং কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মো. ইমন (২২), মো. রায়হান (২৫), মো. শাহেদ সালমান (২২), মোহাম্মদ হোসেন (২২), হাসান মোহাম্মদ রবিউল (২১), মো. সাকিব হোসেন […]