সীমান্তবর্তী জেলা কক্সবাজারে মাদকের চোরাচালান ও মামলার পাহাড় সামলাতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে তিন ‘মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল’। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ৫ বছর বা তার চেয়ে বেশি মেয়াদের সাজাযোগ্য মামলাগুলোর বিচার এখন থেকে এসব ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে। তবে নতুন এই ট্রাইব্যুনালগুলোর জন্য পৃথক এজলাস, স্বতন্ত্র বিচারক কিংবা পর্যাপ্ত লজিস্টিক সহায়তা না থাকায় আপাতত বিদ্যমান অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়িত্ব হিসেবেই চালাতে হচ্ছে বিচারিক কার্যক্রম। জেলা বিচার বিভাগ সূত্র জানায়, গত ৩ সেপ্টেম্বর আইন […]