চট্টগ্রাম শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, দুই এসআইসহ আহত ৬

অনলাইন ডেস্ক

২০ নভেম্বর, ২০২৬ | ২:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে পেছন থেকে সজোরে বাসের ধাক্কায় পুলিশের চার সদস্যসহ ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় চিনকি আস্তানা বাবুর তেলের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে আহতরা হলেন- এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন, কনস্টেবল শফিক, কনস্টেবল রানা, আরিফ ও সাফায়েত আহত হন। তাদের মধ্যে কনস্টেবল শফিক ও রানার অবস্থা আশঙ্কাজনক।

আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ এলিট পরিবহনের একটি বাস পুলিশের টহল গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে টহল গাড়িটি দুমড়েমুচড়ে গিয়ে পুলিশের দুই কনস্টেবলসহ ছয়জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট