চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগরে বজ্রপাতের অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ঘরটির আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছে ক্ষতিগ্রস্থরা। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ জাহেদুর রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব রাজানগর প্রাইমারি স্কুলের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় হঠাৎ ঝড়ো হাওয়া, বৃষ্টি […]