চট্টগ্রাম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় শর্ট সার্কিট থেকে লাকড়ির কারখানায় আগুন

রাঙ্গুনিয়ায় শর্ট সার্কিট থেকে লাকড়ির কারখানায় আগুন

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৪ এপ্রিল, ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় লিচুবাগান ফেরীঘাট সংলগ্ন কালো লাকড়ি তৈরি কারখানায় শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭ টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রোকন সওদাগরের মালিকানাধীন সেমিপাকা আর ই নামক কালো লাকড়ি তৈরির কারখানায় আগুন লাগে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর ২টি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জাহেদুর রহমান দৈনিক পূর্বকোণকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চন্দ্রঘোনা ফেরিঘাট সংলগ্ন লাকড়ি কারখানায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে কেউ হতাহত না হলেও ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ও ১৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট