চট্টগ্রামের পটিয়া পৌরসদরের ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলার আসামি মো. আবু তাহেরকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আবু তাহের পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীর এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন চৌকির হাট মালাহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গতকাল বিকেলে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন চৌকির হাট মালাহার এলাকা থেকে ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলার ২ নং আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বগুড়া জেলার বগুড়া সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর






















