চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো.আহাত নূর (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নবাব আলী চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। আহাত নূর প্রবাসী নুরুল আবছারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শিশুটির চাচা সালাহ উদ্দিন মাহমুদ বলেন, দুপুরে আহাত বাড়ির উঠানে খেলছিলো। একপর্যায়ে সে সকলের অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. কুসুম বলেন, দুপুর ২টার দিকে আহাত নূর নামের এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ





















