চট্টগ্রাম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৩

টেকনাফ সংবাদদাতা

২৪ এপ্রিল, ২০২৬ | ৪:৪৮ অপরাহ্ণ

টেকনাফে একটি মিনি ট্রাক খাদে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় টেকনাফ-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক মো. জিসান (২২) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাইনজুড়ি গ্রামের ইউসুফের ছেলে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি।

হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, চন্দনাইশ থেকে টেকনাফের হ্নীলা অভিমুখে যাওয়া একটি মিনি ট্রাক কানজরপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা শ্রমিক জিসান ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন। মিনি ট্রাকটিতে বিয়ে অনুষ্ঠানের সাজসজ্জার সরঞ্জাম ছিলো। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট