চট্টগ্রাম শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে মোবাইলে লুডু খেলা নিয়ে দ্বন্দ্ব, ইটের আঘাতে প্রাণ হারালেন বাবা

অনলাইন ডেস্ক

৪ জুন, ২০২৬ | ১১:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ইটের আঘাতে মো. জাফর (৪৭) নামে একব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের তাজু সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জাফর পেশায় একজন সিএনজিচালক ছিলেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে লুডু খেলাকে কেন্দ্র করে রায়হান ও ইমনের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি জানতে গিয়ে জাফর অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে জাহেদা একটি বড় পাথর ছুড়ে মারলে সেটি জাফরের বুকে আঘাত করে। এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনার পর রায়হান ও তার মা জাহেদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন