চট্টগ্রাম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

টেকনাফ সংবাদদাতা

২৪ এপ্রিল, ২০২৬ | ৮:৩৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে এক মানব পাচারকারীকে পিস্তলসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গ্রেপ্তার মো. ইয়াসিন (২৮) উপজেলা সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়া এলাকার বাসিন্দা।

 

আজ শুক্রবার (২৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন পূর্ব জোন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি বলেন, মহেশখালিয়া পাড়া থেকে ইয়াসিনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৭.৬৫ এমএম একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, ইয়াসিন দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মানব পাচারের মামলা রয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট