‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ স্লোগানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চট্টগ্রামের আনোয়ারায় ‘ক’ শ্রেণিভুক্ত ভূমিহীন ও গৃহহীন ৪১৫টি পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে ১ম পর্যায়ে ৬৫টি, ২য় পর্যায়ে ১৩০টি, তৃতীয় পর্যায়ে ১০০টি ও ৪র্থ পর্যায়ের ১২০টি গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। আগামী বুধবার (৯ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন। সোমবার (৭ আগস্ট) বিকাল […]