চট্টগ্রাম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটা শ্রমিকের মৃত্যু

জুমা শেষে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় মৃত্যু ইমামের

মিরসরাই সংবাদদাতা

২৪ এপ্রিল, ২০২৬ | ৬:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৪৫) নামে এক খতিবের। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আমিরুল ইসলাম ফারুকী উপজেলার রহমতাবাদ এলাকার মরহুম হাফেজ মাওলানা আবু জাফর ফারুকীর দ্বিতীয় পুত্র। তিনি রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদরাসা প্রধানের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার বারইয়ারহাট মেহেদীনগর এলাকায় একটি জামে মসজিদে জুমার নামাজে ইমামতি শেষে বাড়ি ফিরছিলেন তিনি। মহাসড়কের ওয়ার্লেস এলাকায় একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান। তার মৃত্যুতে পুরো উপজেলায় শোকে ছায়া নেমে আসে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. শরিফুজ্জামান জানান, শুক্রবার বিকেল ৩টায় মহাসড়কের ওয়ার্লেস এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আমিরুল ইসলাম নামে একজন ঘটনাস্থলে মারা গেছেন। আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

 পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট