চট্টগ্রাম শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে যুবলীগ নেতা টুনটু দাশ বিজয় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৪ জুন, ২০২৬ | ১১:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের যুবলীগ নেতা টুনটু দাশ বিজয়কে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (পশ্চিম) পুলিশ (ডিবি)

বৃহস্পতিবার (৪ জুন) কাট্টলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার টুনটু দাশ নগরীর আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকার সুধীর দাশের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) পুলিশের উপ-পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ আবদুর রহিম।

পুলিশ জানায়, টুনটু দাশ সম্প্রতি চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল-মিটিং করেছে। আজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আকবরশাহ থানা ও কোতোয়ালী থানায় মামলা আছে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট