চট্টগ্রাম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সীতাকুণ্ডে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সীতাকুণ্ড সংবাদদাতা

২৪ এপ্রিল, ২০২৬ | ১০:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে খেলার সময় পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুর গ্রামের আমেনা কলোনীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো সীমা আক্তার (৯) ও মো. আবদুল্লাহ (৫)। সীমা সন্দ্বীপের বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে এবং আব্দুল্লাহ ময়মনসিংহের বাসিন্দা মাসুদের ছেলে। সম্পর্কে তারা খালা-ভাগ্নে বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উভয় পরিবার উপজেলার আমেনা কলোনিতে ডাক্তার রমজান আলীর ভাড়া বাসায় বসবাস শুরু করে। আজ বিকেল চারটার দিকে বাসার পাশের একটি পুকুর পাড়ে খেলছিলো শিশু দুটি। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলাউদ্দিন। তিনি বলেন, নতুন ভাড়াটিয়া হওয়ায় এলাকায় তারা অনেকের কাছেই অপরিচিত। এরই মধ্যে মর্মান্তিক এ ঘটনা ঘটে গেছে। এলাকার মানুষ দুটি শিশুর মৃত্যুতে শোকাহত।

 

এ বিষয়ে সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদ আহমদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট