কক্সবাজারের চকরিয়া থানা হাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক বিদ্যালয়ের অফিস সহকারীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে পরিবার দাবি করছে, দুর্জয়কে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে চাপ প্রয়োগ করা হয়েছিল। মৃত দুর্জয় পৌরসভার ভরামুহুরী হিন্দুপাড়ার কমল চৌধুরীর ছেলে এবং চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন। ঘটনার পর দুর্জয়ের ঝুলন্ত মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, তিনি গলায় কাপড় বেঁধে গ্রিলে হেলান দিয়ে ঝুলছেন। ছবিটি দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন— এমন […]