টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যক্তি মালিকানাধীন জমি থেকে পাহাড় কাটার দায়ে হোয়াইক্যং মাঝেরপাড়া তয়ম গোলালের ছেলে মাটি ব্যবসায়ী মোহাম্মদ আলমকে এই জরিমানা করা হয়েছে। অভিযানে বনবিভাগ ও টেকনাফ মডেল থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী। তিনি বলেন, পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগে বালু […]