চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ ছাত্রদলের

চাকসু

শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ ছাত্রদলের

অনলাইন ডেস্ক

৮ অক্টোবর, ২০২৫ | ৫:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. ইব্রাহীম হোসেনের বিরুদ্ধে  নির্বাচনি ‘আচরণবিধি লঙ্ঘনের’ অভিযোগ করেন ছাত্রদল।

 

বুধবার (৮ অক্টোবর) বেলা পৌনে দুইটায় নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেন ছাত্রদল নেতারা।

 

তাতে ছাত্রদল অভিযোগ করেছেন, “ইসলামী ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী ইব্রাহীম রনি শহীদ তরুয়া ভবনের (নতুন কলা ভবন) ৩২৩ নম্বর কক্ষে গিয়ে প্রচারণা চালিয়েছেন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের সুম্পস্ট লঙ্ঘন।”

 

বিভিন্ন হল ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদের ছাত্র প্রতিনিধিদের বেশির ভাগই ছাত্র শিবিরের নেতা কর্মী এবং তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন বলেও অভিযোগ করেন ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল্লাল আল নোমান।

 

নোমান বলেন, নির্বাচনে তারা ‘সবার জন্য সমান সুযোগ দেখছেন না’। “প্রশাসন একটি গোষ্ঠীকে প্রশ্রয় দিচ্ছে।”

শিবিরের ভিপি প্রার্থী ইব্রাহীম রনি সংবাদ মাধ্যমকে বলেন, “যদি কোনো প্রার্থী বা প্যানেলের আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে সেটি আমরা কমিশনকে লিখিতভাবে জানাব। এরপর বিষয়টি আপনাদের বলব।”

 

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, “আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। আমরা কমিশনের সদস্যদের ডেকেছি। তারা বৈঠক করে সিদ্ধান্ত জানাবেন।”

 

এদিকে দুর্গাপূজার ছুটি শেষে খুলেছে ক্যাম্পাস, শিক্ষার্থীদের উপস্থিতিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার শুরু হয়েছে পুরোদমে।

 

আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠেয় চাকসু ও হল সংসদের নির্বাচনে প্রার্থী হয়েছেন মোট ৯০৭ জন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট