চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ইমতিয়াজ (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ইমতিয়াজ বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী ও লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান মিয়াজান মাস্টারপাড়ার লোকমান সওদাগরের ছেলে। নিহতের পারিবার জানায়, গত ৩০ আগস্ট লোহাগাড়া থেকে মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন ইমতিয়াজ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার ঠাকুরদীঘি এলাকায় একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তার মাথার খুলি ভেঙে যায় এবং […]