কক্সবাজারের চকরিয়ায় ভিমরুলের আক্রমণে নুরুল হক (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত নুরুল হক উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকার ছিদ্দিক আহমেদের ছেলে। আহত ফাতেমার (১১) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত অপর শিশু তাসমিন (৩) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহত ফাতেমা একই […]