চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে পাচারের সময় ১৬ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

টেকনাফে পাচারের সময় ১৬ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

টেকনাফ সংবাদাদাতা

২১ মে, ২০২৬ | ৩:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পাচারকালে ১৬ হাজার পিস ইয়াবাসহ হামিদ হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

 

গ্রেপ্তার হামিদ হোসেন টেকনাফ থানাধীন হ্নীলা নাটমুড়াপাড়া গ্রামের বাসিন্দা মৃত সৈয়দ হোসেনের ছেলে।

 

বৃহস্পতিবার (২১ মে) সকালে হোয়াইক্যং চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া-৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো জহিরুল ইসলাম। তিনি জানান, সকালে হ্নীলা বাজার থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টের কাছে আসলে বিজিবি এবং ডগ হেনরি (নারকোটিক্স) তল্লাশি চালায়। তল্লাশিতে ডগ হেনরি সিএনজিটির ব্যাটারির নিচের অংশের ভিতরে অভিনব কায়দায় লুকানো ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় সিএনজি অটোরিকশার চালক হামিদ হোসেনকে আটক করা হয়। সিএনজিটিও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট