চট্টগ্রামের আনোয়ারায় ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৩ জুন) রাতে পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আনোয়ারার পূর্ব কন্যারা গ্রামের চেনামতি বড়ুয়া পাড়ার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান। তিনি বলেন, রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ঘরে ঢুকে এনি বড়ুয়া ও তার মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে মা-মেয়ের […]