চট্টগ্রামের ফটিকছড়িতে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় তানজিব (২২) নামে এক যুবক উঠে বসেছিল। পরে প্রায় ৫ ঘণ্টা পর ওই যুবক নিজ থেকে নেমে আসে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) পূর্ব ভূজপুর থানা এলাকার ফকিরহাটের পাশে এই ঘটনা ঘটে। সে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার সোহরাব সর্রদারের ছেলে। ঘটনাটি দেখতে চারিদিকের উৎসুক জনতা ভিড় করেছিল। ভূজপুর থানার পুলিশ ছেলেটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। ভূজজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ফটিকছড়ির মাইজভান্ডারে ওরশে এসে ছেলেটি হারিয়ে […]