২০২৬ বিশ্বকাপে ফিরছেন ডি মারিয়া! এমনটাই বিশ্বাস করেন আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক উভালদো মাতিলদা ফিল্লোল। ২০২৪ সালে জাতীয় দল থেকে অবসর নেন আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি অ্যাঞ্জেল ডি মারিয়া। ১৪৫ ম্যাচে ৩১ গোল করা ৩৮ বছর বয়সী এই উইঙ্গার এখনো রয়েছেন দুর্দান্ত ছন্দে। শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে নিয়মিত গোল করছেন, করাচ্ছেনও। আর্জেন্টাইন লিগে বারাকা সেন্ট্রালের বিপক্ষে ২-০ গোলের জয়ে এক গোল করেন ডি মারিয়া। আগের দুই ম্যাচেও সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন ‘এল ফিদিও’। ক্লাবটির ইতিহাসে ৩৮ বছর বয়সের পর […]