চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ওয়ানডে দলে ৪ বছর পর মোসাদ্দেক

ওয়ানডে দলে ৪ বছর পর মোসাদ্দেক

অনলাইন ডেস্ক

৪ জুন, ২০২৬ | ১২:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে । এই সিরিজে চার বছর পর জাতীয় দলে সুযোগ পাচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

 

২০২২ সালে সর্বশেষ বাংলাদেশের জার্সিতে ওয়ানডে খেলেছিলেন এই স্পিনিং অলরাউন্ডার।

 

এদিকে গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুইজন-আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম ভূঁইয়া।

 

মোসাদ্দেক ছাড়া অস্ট্রেলিয়া সিরিজের দলে যুক্ত হয়েছেন নিউজিল্যান্ড সিরিজ মিস করা উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। শুরুতে প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করা হয়েছে।

 

আগামী ৯ জুন ঢাকায় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন।

 

বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

 

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন