বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনালের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ফাইনাল ম্যাচটি শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন তা এক ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৬টায় শুরু হবে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ফাইনালের দিন দুপুরে কোনো ম্যাচ না থাকায় শিরোপা নির্ধারণী ম্যাচ আগে শুরু করায় কোনো অসুবিধা নেই। সে কারণেই সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে। উল্লেখ্য, আগে ঘোষিত সূচিতে শুক্রবারের সব সন্ধ্যার ম্যাচ শুরু হতো রাত ৭টায়। এ ছাড়া প্লে-অফ পর্বের […]