সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের। এই জয়ের মহানায়ক ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভান, যিনি নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করে সবার নজর কেড়েছেন। মালের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে নিজের জাদু দেখান রোনান। ম্যাচের ৫৩ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে এক চমৎকার ফ্রি কিকে দলকে এগিয়ে নেন তিনি। এরপর ৬৭ মিনিটে শেখ সংগ্রামের ক্রস থেকে নিখুঁত হেডে নিজের ও দলের দ্বিতীয় গোলটি নিশ্চিত করেন এই স্ট্রাইকার। ম্যাচ শেষে মালদ্বীপের […]