চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি

অনলাইন ডেস্ক

২ জুন, ২০২৬ | ১০:৪৭ অপরাহ্ণ

উত্তর আমেরিকা বিশ্বকাপে লিওনেল মেসি শুরুতেই মাঠে নামবেন কিনা, সে নিয়ে ছিল সংশয় ছিল। আপাতত জানা গেছে, প্রথম ম্যাচেই মাঠে নামছেন ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ট্রফি এনে দেওয়া নায়ক।

 

৩৮ বছর বয়সী মেসির ফিটনেস নিয়ে সবসময়ই চিন্তায় ছিল আর্জেন্টিনা। ইন্টার মায়ামির হয়ে মৌসুমের একদম শেষভাগে  খেলতে নেমে মাঠ ছাড়েন মেসি। সেসময়  বড় ইনজুরি না হলেও অস্বস্তি বোধ করছিলেন তিনি।

 

আর এতেই অনেকের ধারণা ছিল, মেসিকে হয়তো গ্রুপ পর্বের শুরুর ভাগে খেলাবেন না কোচ লিওনেল স্কালোনি।

 

তবে বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই একাদশে দেখা যাবে মেসিকে।

 

টুর্নামেন্টের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মেসি থাকবেন কিনা, সেই বিষয়ে কিছু জানা যায়নি।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন