এবারের বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অংশ নিতে যাচ্ছেন মেক্সিকোর তরুণ তুর্কি গিলবার্তো মোরা ,তার বয়স সবেমাত্র ১৭ বছর ২৪০ দিন। মোরার সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপে নিজের প্রতিভার প্রমাণ দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখানোর। ফিফার প্রকাশিত ৪৮ দলের অফিসিয়াল তালিকা অনুসারে- এবারের বিশ্বকাপে বিভিন্ন দলে হয়ে ২২ জন টিনএজার অংশ নিচ্ছেন। সকল দলের মোট ১২৪৮ জন খেলোয়াড় ৪৮ দেশকে প্রতিনিধিত্ব করবে। যাদের মধ্যে টিনএজ মিডফিলডার মোরা সর্বকনিষ্ঠ।আরো কিছু খেলোয়াড় যাদের বয়স ১৯ ছাড়িয়ে গেছে, তারাও প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ […]